
জেএম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৫ মে) দাতা সংস্থা অ্যাম্বাসি অব সুইডেন ও এমজেএফ অর্থায়ন ও সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গংগাপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ।
প্রশিক্ষণে ওই ইউনিয়ন জনপ্রতিনিধিগন ও প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার। প্রশিক্ষণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও উন্নয়নের কার্যকারিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় আরো ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ, মনিরুজ্জামান, কালাম বদ্দার ও আব্দুর রশিদ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২