প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ
ধুনটে ঘড় মেরামতের সহায়তা পেল রহিদুলের পরিবার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বাঁশ ও কাগজের ছাউনীতে রহিদুল মোল্লা'র বসবাস। সে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৩ই মে) দুস্থ্য রহিদুল মোল্লা'র পরিবারের হাতে ঘর মেরামতের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে ২ বান্ড ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
রহিদুল মোল্লা তার স্ত্রী ২ কন্যা ১ ছেলে নিয়ে প্রায় দেড় শতাংশ জায়গার উপর বসবাস করে আসছিলেন। তার ২ মেয়েকে বিবাহ দেওয়ার পর একটি মেয়ে স্বামী পরিত্যাক্তা হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছে। ছেলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় খুব একটা কাজ করতে পারেনা। রহিদুল মোল্লা কৃষি কাজ করে জিবিকা নির্বাহ করতো।
শারিরিক নানা সমস্যার কারনে কৃষি কাজ ছেড়ে ভ্যান ও সাইকেল মেরামতের কাজ শুরু করে। শারিরিক অসুস্থ্যতা বৃদ্ধি পাওয়ায় সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। প্রায় ৩ বছর যাবৎ অসুস্থ্যতার কারনে পরিবার নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছে রহিদুল মোল্লা। মাথার উপরে বাঁশ ও কাগজের ছাউনী। ভেতরে স্যাঁতসেতে মাটি। ঘুমানোর মত নেই কোন চৌকি বা খাট। চিকিৎসা খরচ যোগান দেওয়ার মত অবস্থা তাদের কাছে স্বপ্ন। তার স্ত্রীর অন্যের বাড়িতে কাজ করে সংসারে সবার জন্য আহার যোগায়।
কাজ না পেলে সমাজের কাছ থেকে খাবার চেয়ে আসে। তাদের জীবন চলে কখনো অনাহারে কখনো শুকনো মুড়ি ও মরিচে। বিভিন্ন পত্রিকায় রহিদুলকে নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার (২৩ মে) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে ২ বান্ড ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি চেক রহিদুলের পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য নুর আলম উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.