
মোঃ সবুজ ইসলামঃ- ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ২ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকের আহাম্মদ হোসেন বিপ্লব ৪৪ হাজার ২৫৫ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকের সইদুল হক পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট।
মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১০ টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা ৩৩ হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতিকের রমজান আলী পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতিকের সারমিন আক্তার ৩২ হাজার ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের ফরিদা ইয়াসমিন পেয়েছেন ২৯ হাজার ১৭৫ ভোট।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন