প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জের স্বেচ্ছাসেবক লীগনেতার বিষ প্রয়োগে নষ্ট হলো কৃষকের কচুক্ষেত

রবিউল হাসান লায়ন: পূর্ব শক্রতার জেরে কচুরক্ষেতে বিষ প্রয়োগ করে কচুক্ষেত নষ্ট করলো এক স্বেচ্ছাসেবক লীগনেতা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত কৃষক মনোহর শেখ।
সোমবার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্র ও সরেজমিন ঘুরে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী গ্রামের কৃষক মনোহর শেখ ২২ শতাংশ জমি বর্গা নিয়ে পানি কচু আবাদ করেছে। গত এক বছর কচুর পরিচর্যা করে বড় করে তোলেন কৃষক মনোহর।
২ থেকে ৩ দিনের মধ্যেই বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্ত গত সোমবার রাতে পুর্ব শক্রতার জেরে কঁচু ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় তিন থেকে চার হাজার কচু নষ্ট করে দেয় অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা।
কৃষক মনোহর শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেল রানা নামের এক ব্যক্তি আমার কঁচু খেতে বিষ প্রয়োগ করে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার কচু মেরে ফেলেছে। সহায় সম্বল যা ছিল সব শেষ করে দিয়েছি আমার। আমি এই ঘটনার বিচার দাবি করে কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
স্থানীয়রা জানান, কৃষক মনোহরের কচুক্ষেতে বিষ প্রয়োগের ঘটনা জেনেছি আমরা। এলাকায় এই ধরনের অপকর্ম যারা করেছে তাদের বিচার দাবি করছি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগনেতা সোহেল রানা বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। তারা নিজেদের ক্ষেত নষ্ট করে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়।
মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, কৃষক মনোহর শেখ এর কচুক্ষেতে বিষ প্রয়োগ করে কচু মেরে ফেলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি সহায়তা নিতে বলেছি। এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।
শ্যামগঞ্জ কালীবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার জানান, কৃষক মনোহর শেখের কচুক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়া বিষয়ে অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.