
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
এ সময় প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কর্মী-সমর্থক, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নির্বাচনে প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক হলো, চেয়ারম্যান পদে: জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া, আবুল মনসুর কাপ পিরিচ, মোশতাক আহমেদ বুলবুল (কৈ মাছ,অলি- উল ইসলাম অলি আনারস,আল মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে লড়বেন,
ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ, আনোয়ার পারভেজ চশমা,মোঃ মুক্তার মিয়া তালা, মোঃ মাহাবুর রহমান টিয়া পাখি, নুরুল ইসলাম টিউবওয়েল। প্রতীক নিয়ে মাঠে লড়বেন,
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম হাঁস
সাবিহা মাহবুব প্রভা কলস, সানজিদা ইয়ামিন ফুটবল প্রতীক নিয়ে মাঠে লড়বেন।
উল্লেখ্য যে, ভৈরব উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে নেমেছেন।
আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২