
মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ফার্মহাট নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করে কমিটি বাতিলের দাবী জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, গোপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম অভিভাবকদের না জানিয়ে অফিস সহকারী,অফিস সহায়ক ও সহকারী শিক্ষকের মনোনীত অভিভাবকদের দিয়ে চার সদস্যবিশিষ্ট সদস্য নির্বাচিত করে। সোমবার দুপুরে বিদ্যালয়টিতে সভাপতি নির্ধারণের সভা ডাকা হলে, বিষয়টি জানাজানি হয়। বিষয়টি জানতে পেয়ে অভিভাবক ও এলাকাবাসী কমিটি বাতিলের দাবী জানিয়ে বিক্ষোভ করে।
এবিষয়ে প্রধান শিক্ষক শামসুল আলম জানান, নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান