
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় থানায় মামলাউপজেলা চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ’র সমর্থকের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে থানায়। এ সময় নিবু বড়ুয়া নামে একজন আহত হয়।
গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়ার খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাত ১০ টার দিকে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নিবু বড়ুয়া বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে ও ১৫/১৬ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ’র মোটরসাইকেল প্রতীকের সমর্থক নিবু বড়ুয়া নোহা গাড়ি (যার রেজি: নং-চট্ট মেট্রো-৪-১১-৩৩৭৬) যোগে হাশিমপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে সাতবাড়িয়া বড়ুয়া পাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সাতবাড়িয়া খাঁন দিঘি উচ্চ বিদ্যালয়ের সামনে তার গাড়ী গতিরোধ করে। ৪টি মোটরসাইকেল ও ১টি সিএনজি যোগে নোহা গাড়ির সামনে এসে এ গতিরোধ করে দুর্বৃত্তরা। তাঁরা মোটরসাইকেল ও সিএনজি থেকে নেমে প্রথমে গাড়ি ভাংচুর করে। গাড়ির দরজা খুলে অতর্কিতভাবে কিল, ঘুষি মারতে থাকে নিবুকে।
মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার সমর্থক নিবু বড়ুয়া ওপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে। এব্যাপারে থানায় মামলা করা হয়েছে ।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। নিবু বড়ুয়া বাদী হয়ে একজন আসামির নাম উল্লেখ ১৫/১৬ জন কে অজ্ঞাত আসামি করে মামলা করে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি