
শাহজাহান সিরাজ : গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডের সান্দারপট্টি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় পুড়ে যাওয়া দোকানের সামনে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আর্থিক সহযোগিতা প্রদান করেন চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার সহ-সভাপতি খান মো. সাঈদ হোসেন জসিম, আব্দুর রশিদ সরকার, তৌহিদুর রহমান মিলন, মোস্তাক আহমেদ রঞ্জু, পরিচালক ও পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, পরিচালক আব্দুল লতিফ হক্কানী, দিপংকর সাহা বাপ্পা, আলী কাওসার সরকার বাবু ও সান্দারপট্টি এলাকার ব্যবসায়িরাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়িবৃন্দ।
উল্লেখ্য, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ির মধ্যে ২০ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক নগদ টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।
অগ্নিকান্ডে যেসব ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে চেম্বার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান বলেন, আপনারা আগেরমত নতুন করে ব্যবসা শুরু করেন। আপনাদের কারও যদি কোন ঋণের প্রয়োজন হয় কিংবা কোথাও যদি কোন জায়গায় ঋণের ব্যাপারে কথা বলতে হয় আমরা চেম্বারের পক্ষ থেকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবো।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি