হোম » সারাদেশ » বদলগাছীতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করলেন এমপি সৌরেন্দ্র নাথ

বদলগাছীতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করলেন এমপি সৌরেন্দ্র নাথ

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সম্মনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০% ভ‚র্তকী মুল্যের দুইজন কৃষের মাঝে ২ টি কম্বাইন হারভেস্টার বিতণ করেন স্থানীয় এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

এই উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলোনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান শামছুল আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, থানা অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। এ সময় এমপির বড় ভাই সনদ কুমার চক্রবর্ত্তী,উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস
চেয়ারম্যান রিজিওয়ান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম, বালুভরা ইউপি আওয়ামীলীগের সহ-সভপতি সুকমল কর্মকার, আবুল হোসেন হাসেম সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতাধিক কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী কৃষক সামিউল আলম ও গৌর চন্দ্র বর্ম্মন এর মধ্যে ধান কাটা মাড়াই যন্ত্র ২ টি কম্বাইন হারফেস্টার প্রদান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!