
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি সদস্য রেজাউল করিমকে মারধর করা সেই যুবলীগ নেতা মামুন ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল হক অফিস করাকালীন সময়ে চাঁপারকোনা এলাকার মৃত আইন উদ্দিন মাস্টারের পুত্র যুবলীগ নেতা মোঃ মামুন বেধড়ক মারধর করেন। ইউপি সদস্য মোঃ রেজাউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানার মামলা দায়ের করেন।
মামলা নং-১১, তারিখ ১৫-০৫-২০২৪ ইং। উক্ত ঘটনার পর থেকে যুবলীগ নেতা মোঃ মামুন পলাতক হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ইউপি সদস্য রেজাউল করিম বলেন, আমাকে মারধর করার ঘটনায় থানায় মামলা করেছি। পুলিশ মামুনকে গ্রেফতার করেছে। আমি দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, গত ইং-১৫/০৫/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার সময় মোঃ মামুন সরিষাবাড়ী থানাধীন ডোয়াইল ইউনিয়ন পরিষদ এর সচিব কক্ষে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ এর মেম্বার রেজাউল এর সহিত গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন পূর্বক অতর্কিত ভাবে মারপিট শুরু করে।
উক্ত ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মামুন কে ঢাকা মোহাম্মদপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামী মামুন কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক