প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন শক্ত অবস্থানে চেয়ারম্যান প্রার্থী অপু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে আগামী (২১ মে)। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই সরগরম হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভোটকে কেন্দ্র করে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। নারী ভোটারই হতে পারে জয় পরাজয়ের বড় ফ্যাক্ট ৷
জানা যায়, নির্বাচনে অংশ নিচ্ছেন চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন জন। মোট ১৭ জন প্রার্থী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকদের নিয়ে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের ছেলে মঈনুজ্জামান অপু (ঘোড়া) সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর (দোয়াত কলম) জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান (কাপ পিরিস) মো. নজরুল ইসলাম (আনারস), সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো. সাব্বির জামান রনি( কই মাছ) ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ দিলদার ( মোটরসাইকেল)৷ এর মধ্যে সাবেক সংসদ সদস্য (বিএনপির বহিস্কৃত) নেতা মেজর অব. আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো. সাব্বির জামান রনি ও মো. নজরুল ইসলাম ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত৷ সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের ছেলে মঈনুজ্জামান অপু অতীতে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন৷
বাকিরা সবাই এবারই নতুন প্রার্থী হয়েছেন। ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউর করিম শিকদার (তালা) , আবু নাঈম ( টিয়া পাখি) বদরুল আলম নাঈম (চশমা), মোঃ মাহমুদুল হাসান (মাইক) সাদেক হোসেন খোকা, মো. চাঁন মিয়া ও মো. সিরাজুল ইসলাম শামীম প্রার্থী হয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, মোছা. লুৎফা আক্তার ও নূর জাহান আক্তার নির্বাচন করছেন৷
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে সরেজমিনে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী মইনুজ্জামান অপু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যানের ছেলে হওয়ার সুবাদে তিনি অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর চেয়ে অনেকটাই শক্ত অবস্থানে রয়েছেন। ভোটারদের ধারণা এবারের নির্বাচনে তিনি কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হতে পারেন। কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আচরণবিধির ব্যাপারে কমিশন কঠোর রয়েছে৷ কোন অনিয়মের সুযোগ নেই বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.