
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান এবং সিসি টিভি ফুটেজ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন পরিষদে সাবেক যুবলীগ নেতা মামুনুর রশীদ বুধবার দুপুরে সদর্থকদের নিয়ে পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলেন। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় যুবলীগ নেতা তার হাত ভেঙে ফেলার হুমকি দেন।
হুমকি ধামকির এক পর্যায়ে পরিষদের সচিবের কক্ষে অবস্থান করা ইউপি সদস্য রেজাউল করিম যুবলীগ নেতার আচরনের প্রতিবাদ করায় যুবলীগ নেতা মামুন রেজাউল করিমকে মারধর করতে থাকেন মামুন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘খারাপ আচারণের প্রতিবাদ করলে আমাকে মারধর শুরু করে মামুন ও তার লোকজন। এ ঘটনার বিচার দাবি করছি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা