
মো: তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস চুয়াডাঙ্গা ও উপজেলা নির্বাচন অফিস আলমডাঙ্গার আয়োজনে আজ ১৫ মে ২০২৪ বেলা ১১টায় ভোট গ্রহণকারী (প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, ; চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, ; আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, ; আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, চুয়াডাঙ্গাসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু