
হুমায়ুনকবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করতে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সেই প্রিসাইডিং অফিসার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু সামা’র বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়নি কোন ব্যবস্থা।
মো. আবু সামা সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কোলনী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রিসাইডিংঅফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।
সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আবু সামা নামে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলানির্বাচন অফিসার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মো. আবু সামা কে গ্রেপ্তারকরে জেলহাজতে প্রেরণ করেন পুলিশ।
এবিষয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আবু সামা বলেন, কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টের ঘটনায় আমার কলেজ থেকে কোন পদেক্ষেপ নেওয়া নেয়নি। এবিষয়ে কলেজ কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। শুনেছি মিটিং হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা: খাদিজা পারভীন বলেন, প্রভাষক মো. আবু সামা’র ঘটনা নিয়ে গত ১১ মে শনিবার কলেজে মিটিং হয়েছে। সেই মিটিং-এ তার বিরুদ্ধে একটি সিন্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত না থাকায় সিন্ধান্তটি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ৫ মে রাতে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে কয়েক জন তালিকাভুক্ত প্রিসাইডিং অফিসার গোপন বৈঠক করছেন, এমন খবরে সেখানে জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন অফিস যৌথ অভিযান চালায়। তবে ওই দিন ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আনা হয়। পরদিন ৬ মে পাঁচ প্রিসাইাডিং কর্মকর্তাসহ ৬ জন কে গ্রেপ্তারের পর রাতে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদমাহবুবুর রহমান।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলাকরেন রিটানিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ