
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় দেবিগঞ্জে নেশা জাতীয় ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
১৪ মে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় উপপরিদর্শক মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ।
অভিযানে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পারুল রানী দাসকে(৪২) নেশাজাতীয় ট্যাবলেট ৩০০ পিস ট্যাপেন্ডাডল সহ ওই নারীকে আটক করে দেবিগঞ্জ থানা পুলিশ। পারুল রানী দাস দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার মনোরঞ্জন দাসের সহধর্মিণী।
নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ