
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞা উপজেলায় ১৩ মে সোমবার গভীর রাতে থানা পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশী (হুইস্কি) ও একটি সিএনজি সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনচন্দ্রপুর ন্যাশনাল ব্রিক ফিন্ডের সামনে ফেনী টু দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কে উপর থেকে ১৫ বোতল বিদেশী (হুইস্কি) ও একটি সিএনজিসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো: সালমান প্রকাশ বাবু (৩০), পিতা-জয়নাল আবেদীন মানিকছড়ি, জেলা -খাগড়াছড়ি। বর্তমানে তিনি মহামায়া ইউপি, ছাগলনাইয়া বসবাস করেন।
দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানার মামলা নং-১২, তারিখ- ১৪ মে, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করিয়া উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল