
রায়হানুল ইসলাম : র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্ততে ১৩ মে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ শফিকুল ইসলাম (১৯), পিতা- মোঃ গফুর আলী, সাং- মৌজাশাঘাতি, মোঃ শান্ত (২৭), পিতা- মোঃ মনির হোসেন, সাং- কোটমারী, মোঃ জামিরুল ইসলাম (৩২), পিতা- মৃত তাহের আলী, সাং- কাশিরাম, মোঃ মহুবর রহমান (২৭), পিতা- মোঃ মকছেদুর রহমান, সাং- তালুকশাঘাতি ও শ্রী শ্যামল চন্দ্র রায় (৩২), পিতা- মৃত শান্তারাম, সাং- চামটারবাস, উভয় থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাটগণকে তাদের চালিত দুইটি মাইক্রোতে বিশেষ কায়দায় রক্ষিত ১৯৩ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে ।
উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা অত্যন্ত চতুর হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। আসামীগণ মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য গন্তব্যস্থলে নিরাপদ ভাবে পৌঁছানোর উদ্দেশ্যে মাদক বহনকারী গাড়ীর সামনে এস্কট হিসেবে আরো একটি গাড়ি ব্যবহার করে।
এস্কর্ট হিসেবে ব্যবহৃত সামনের গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন টহল/চেকপোষ্ট আছে কিনা তা পর্যবেক্ষণ করে পিছনের মালবহনকারী গাড়িকে সতর্ক করতো। সামনের এস্কর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্বাচন করে মাদক পরিবহন করতো।
ধৃত আসামী জামিরুল ইসলামের নামে একটি মাদক মামলা ও মহুবুবুর রহমানের নামে একটি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে মর্মে মীর মনির হোসেন, কোম্পানী কমান্ডার, র্যাব-১২ বগুড়া এর প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল