প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ
ভৈরবে ৪ জনের প্রার্থিতা বাতিল

এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন,মো: মোশারফ হোসেন,মো: আনোয়ার পারভেজ, আতাউর রহমান ও নুরুল ইসলাম।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী মনোনয়ন যাছাই-বাছাই শেষে তথ্য গোপনের কারনে এই চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,ঋণ খেলাপি থাকায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোশারফ হোসেন, আতাউর রহমান, মামলার তথ্য গোপন করার জন্য আনোয়ার পারভেজ ও নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা আগামী ১৩-১৫ মে পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন এবং ১৬-১৮ মে প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২০ মে। আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপের নির্বাচনে গত (৯ মে) ভৈরব উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে প্রার্থিতা বৈধতা পেয়েছেন,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর,বর্তমান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ড. মোস্তাক আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুজ্জামান খোকা।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুন আল-আজাদ, যুবলীগ নেতা মো: মোক্তার মিয়া,মো: মাহাবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবিহা মাহবুব প্রভা ও সানজিদা ইয়াসমিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.