
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঠিকাদারদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির ই-জিপি টেন্ডার সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি জয়পুরহাটের আয়োজনে ও ডিজিকন ইন্টেলিয়ার এর সহযোগিতায় সোমবার জয়পুরহাট শহরের স্থানীয় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিইডি সদর দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান, এলজিইডি জয়পুরহাটের সিনিয়র সহকারি প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ ও সহকারি প্রকৌশলী তানজিম আহমেদ প্রমুখ।
কর্মশালায় জয়পুরহাট জেলার ২শ ৫০ জন এর অধিক ঠিকাদার অংশ নেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান