হোম » সারাদেশ » যুগান্তর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বাবার মৃত্যু

যুগান্তর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বাবার মৃত্যু

ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বাবা হাজী নূর হোসেন (৭২) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলেও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ মে) সকার ১১টায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, প্রিয় সহকর্মীর বাবার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জেলার কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক জসিম উদ্দিনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈদগাঁও প্রেস ক্লাব ।
 বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!