
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গত শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো।
রবিবার (১২ই মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লাকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।
জালালপুর গ্রামের আলহাজ¦ আলী বলেন, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মানের জন্য ব্লাক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মান এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়।
নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ^শুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
অনেক খোঁজা খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারনা ছিলো তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবগত করি। আজ রোবার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যায়। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ্য। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভিতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল