প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ণ
নলডাঙ্গা বালু ভত্তি ট্রাকের চাপায় নিহত ১-ট্রাকসহ চালক আটক

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। নিহত রাফি (২৫) বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া রহমান হোসেনের ছেলে।
রবিবার (১২ মে) বিকাল ৫টার দিকে উপজেলার বাজেহালতি মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় জনি নামের আরেকজন শ্রমিক আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাফিসহ কয়েকজন বাজেহালতি এলাকায় ধান মাড়াইয়ে কাজ করতো। কাজ শেষ করে আজ বিকালে ধান মাড়াইয়ের হপার মেশিন নিয়ে মাধনগর বাজারে আসার সময়,নলডাঙ্গা-মাধনগর সড়কের বাজেহালতি মাদ্রাসা মোড়ে বালু ভত্তি ট্রাকের চাপায় রাফি নামের একজন নিহত হয় এবং জনি নামের একজন গুরুত্বর আহত হয়।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাক জব্দ ও ড্রাইভাইকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.