
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে-২০২৪ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত
সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু, এমপি।
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া