হোম » সারাদেশ » চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা  জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আজ ১২ মে ২০২৪ তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.কিসিঞ্জার চাকমা চুয়াডাঙ্গার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
আইন-শৃঙ্খলা কমিটির সভার প্রারম্ভে গত ০৮ মার্চ ২৪ তারিখ দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন, মাদক উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসক মহোদয় ধন্যবাদ জানান। উক্ত সভায় আদালত সহায়তা, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার  বলেন, সকলের সার্বিক প্রচেষ্টায় ইতোমধ্যে জেলা শহরের নিয়ন্ত্রিত ফুটপাত ও যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে জেলা পুলিশ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাস, জঙ্গীবাদ, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা ও চোরাচালান প্রতিরোধসহ আগামী ২১ মে ২০২৪ তারিখ অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও  অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!