
জয়পুরহাট প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দুই দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবাব সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেকক্টরেট চত্তরে বেলুন উরিয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৃপ্তি কনা মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহবুব, মিজানুর রহমান, আব্দুর রউফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২ টি স্টল অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন