
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ও ওমরপুর বাজারের মাঝামাঝি স্থানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পিকআপ ভ্যান তল্লাশির নাম করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার ঘটেছে।
অভিযোগকারী টিটু হোসেন জানান, আমি সহ আরও ৬ জন মাছ ব্যবসায়ী গত (৬ই মে) মাছ ক্রয় করার জন্য গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দর থেকে নাটোর জেলার সিংড়া উপজেলায় আমার নিজের পিকআপ নিয়ে রওনা করি। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজার ও রনবাঘা বাজারের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাদা রঙের প্রাইভেট কার যাহার নং (ঢাকা মেট্রো গ-২১৬৯৩৫) আমাদের পিকআপ ভ্যানটি থামানোর জন্য সংকেত দেয় এবং আমাদের পিকআপের সামনে গিয়ে পথ রোধ করে।
আমরা পিকআপ ভ্যান থামালে সাদা রঙের ওই প্রাইভেটকার থেকে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি বের হয়ে এসে আমাদেরকে ডিবি পুলিশের পরিচয় দেয়। পিকআপ ভ্যানে অবৈধ মাল আছে এমন কথা বলে আমাদের পিকআপ ভ্যান তল্লাশি করতে চায়। তাদের গায়ে ডিবির পোশাক পরিহিত ছিল তাই আমরা আমাদের পিকআপ ভ্যানটি তল্লাশি করতে দিই। তারা তল্লাশির এক পর্যায়ে আমাদের কাছ থেকে মাছ ক্রয়ের গচ্ছিত মোট ২,৫৪,৮৭৬ টাকা জোরপূর্ব ছিনিয়ে নেয় এবং আমাদেরকে সামনে বাজারের আসার জন্য বলে তারা প্রাইভেটকারটি বগুড়ার দিকে না গিয়ে নাটোরের দিকে যাইতে থাকে, তখন আমাদের মধ্যে সন্দেহ হলে আমরা উক্ত সাদা প্রাইভেট কারের পিছন নিলে প্রাইভেটকারটি মোড় ঘুরিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা করে। পরে বিষয়টি আমরা কুন্দারহাট পুলিশকে জানালেন তারা চেষ্টা করেও প্রাইভেট কারটি কে খুঁজে পাইনি। পরবর্তীতে গত (১০ই মে) শুক্রবার নন্দীগ্রাম থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, ডিবি পরিচয়ের টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল