
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে পোলিং এজেন্ট আখতারুজ্জামানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামী ছলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১০মে) বিকালে র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, খুরুস্কুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থী বাবুলের লোকজন জাল ভোট দিতে গেলে অপর এক মেম্বার প্রার্থী কামাল এর পোলিং এজেন্ট আখতারুজ্জামান বাধা প্রদান করে। ফলে মেম্বার প্রার্থী বাবুলের লোকজন তাকে টেনে হেঁচড়ে বাহিরে এনে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আক্তারুজ্জামান মৃত্যুবরণ করেন। এই ঘটনার মামলার আসামী ছলিম উদ্দিনকে আটক করে র্যাব। তিনি এতোদিন আত্মগোপন করেছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান