প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ঘাটে কোস্ট গার্ডের অভিযানে চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তি হলেন টেকনাফের কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের পুত্র আবুল কালাম (৩৬)। শুক্রবার (১০ মে) বিকাল ৪ টায় প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ঘাট হয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে।
একপর্যায়ে সকালে সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি আবুল কালামকে তল্লাশী করে তার নিকট থাকা একটি কাঁটা জেরিকেন হতে ১ লক্ষ পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.