হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকার, লম্পট আটক

সিরাজগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকার, লম্পট আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত আব্দুল আলিম ওরফে লিটন মুন্সিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আলিম ওরফে লিটন মুন্সি জেলার সদর উপজেলার মিরপুর উত্তরপাড়া গ্রামের মো. আমজাদ হোসেন মন্ডলের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর উত্তরপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের পুত্র মিরপুর মালশাপাড়া হলি চাইল্ড স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। গত বৃহস্পতিবার দুপরে আব্দুল আলিম ওরফে লিটন মুন্সি তার বাসায় মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে। স্কুল ছুটির পর আব্দুল আলিম ওরফে লিটন মুন্সি স্কুলছাত্র রিফাতকে মোবাইল ফোন কিনে দেওয়ায় প্রলোভন দেখিয়ে বেলা ১২টার সময় মিরপুর মাঠের দিকে হাত ধরে টেনে নিয়ে যায় তার বাড়ীতে। পরে রিফাতের প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বলাৎকার করে।

এ বিষয়ে রিফাতের বাবা আনিছুর রহমান বলেন, ঘটনার পরে আমার ছেলে রিফাত কান্না করতে করতে বাড়ী আসলে আমার মা কান্নার কারণ জানতে চাইলে রিফাত ঘটনার বিষয়ে সবকিছু খুলে বলে। পরে আমি বিকাল ৪টার পর বাড়ীতে আসলে আমার মা আমাকে বিষয়টি বলে। তখন আমিসহ এলাকার বেশকিছু লোক আব্দুল আলিম ওরফে লিটন মুন্সির দোকানে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করি। তখন সে বলাৎকারের বিষয়টি স্বীকার করেন আমার নিকট ক্ষমা চায়।

তিনি আরো বলেন, ঐ সময় এলাকার লোকজন উত্তেজিত হয়ে আব্দুল আলিম ওরফে লিটন মুন্সিকে ধরে কারেন্টের খুটির সাথে বেধে রাখে। পরে ৯৯৯ ফোন দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় অবগত করা হয়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে আমি সদর থানায় গিয়ে একটি মামলা দায়ের করি।

শুক্রবার (১০ মে) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম বলেন, স্কুলছাত্রে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত আব্দুল আলিম ওরফে লিটন মুন্সিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!