প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
দাগনভূঞা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ

মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞা উপজেলা দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে আহ্বায়ক মহি উদ্দিন আহমেদ জুয়েল এর তত্বাবধানে ও ফ্রান্স ফেনী সমিতির সভাপতি বাবু ভূঞার সহযোগিতায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
৯ মে বৃহস্পতিবার ফাজিলেরঘাট রোড়স্থ হুমায়রা মেডিকেল হলের সামনে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ হিমেল, মো. আবুল হোসেন, একে এম সায়েম সোহেল, সদস্য সচিব - মো. ইমাম ইউসুফ, যুগ্ন সদস্য সচিব নবিউল হক খাঁন, আলা উদ্দিন আল হাসান। খালেদা শিমু , দিলিপ কুমার দাস, ইসমাইল ভূইয়া ফোরকান, মো. ইউসুফ হারুন,দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি আবদুল মুনাফ পিন্টু, তবারক হোসেন সোহেল, শাহ আলম, নুর হোসেন, নাজমুল হাসান শুভ, হাসান ইমাম, মো. আসিমুন হক, মাহবুব হোসেন, সোহেল, গোলাম নবি শিপন, নাসির উদ্দিন, ফোরামের উপদেষ্ঠা ও যায়যায়দিন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার সহ অনেকেই।
আগামীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্র ও করণীয় বিষয় সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, জন সম্পৃক্ত কল্যাণে কাজ করার আন্তরিক মনোভাব প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দগন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.