
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে উপজেলার সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী (নসিবগঞ্জ) বাজারের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষক সমিতির সভাপতি কমরেরড মতুর্জা আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলীন, কেন্দ্রীয় কমিটি বাংলাশে ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি আবু সালে মো: সিহাব, বাংলাশে যুব ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজঁল, সাধারণ সম্পাদক লিটন ইসলাম প্রমুখ।
বক্তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে কৃষকের নিকট অবৈধ ধলতা, খাজনা আদায় বন্ধ ও কৃষক হয়রানি বন্ধের দাবি জানান।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন