প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার ওই ২ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর উপজেলার,ভুল্লি থানা ভুল্লী বাজার,আল আরাফা বেকারি কে ৫ হাজার টাকা, ভুল্লী বাজার, তৈয়বা রহমান হাসপাতালে কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.