
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম । তবে বেলার বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছে সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, এবারে নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৬৯ টি ভোট কেন্দ্রে ১৪১০ টি। নির্বাচনে ২ লাখ ৬৯ হাজার ৮ শ ৭০ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫ শ ৭৮ জন নারী ভোটার রয়েছে।
১৬৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪ টি ভোট কেন্দ্র ঝঁকিপূর্ণ ঘোষনা করেছে প্রশাসন।
আর এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২২ জন পুলিশ, ৩ হাজার ৪ শ ৬ জন আনসার এ ছাড়াও বিজিবি ও র্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক