হোম » সারাদেশ » মিয়ানমার বিজিপির ৪০ সদস্য  আবারও পালিয়ে বাংলাদেশে

মিয়ানমার বিজিপির ৪০ সদস্য  আবারও পালিয়ে বাংলাদেশে

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদী জলসীমার তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪০ জনের বেশি সদস্য। যাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ মে) ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে এসব সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে টেকনাফের নাফ নদী দিয়ে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা। সংখ্যাটা ৫০ জনের নিচে হবে।
আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফজাতে নিয়েছে। তারপর বাস যোগে তাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়।
সবশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস  কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!