
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের চেচড়া এলাকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যে, ধৃত আসামী সুমন চন্দ্র রাজভর এর সাথে দীর্ঘদিন আগে তার মোবাইল ফোনে পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ১৬ এপ্রিল আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিশিন্দারা বাজারে নিয়ে আসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানার মামলা নং-২৫, তারিখ ২৫/০৪/২৪ ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়। আসামীকে দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ২ মে র্যাব-১২, সিপিএসসি, আভিযানিক দল শহরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুমন চন্দ্র রাজভর (৩৭), পিতা- মহন চন্দ্র রাজভর, কৈপাড়া, গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২