
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বরমা ধামাইর হাট এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় আগুনে আমিনুল হকের মালিকানাধীন আমির মেডিকেল হলের ঔষুধ, আসবাবপত্র, ফ্রিজসহ পুড়ে প্রায় ৮ লাখ, মো. আবছারের মালিকানাধীন একটি কুলিং কর্ণার পুড়ে ২ লাখ ,মো . নাছিরের মালিকানাধীন একটি মুরগীর দোকান মুরগীসহ পুড়ে ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
ফায়ার পরিদর্শক কামরুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বিষয়ে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে জানানো হবে ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ