প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ৩:৩৮ পি.এম
বগুড়ার ধুনটে চতুর্থ বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শঙ্কর কুমার ঘোষ

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে টানা তিনবার সহ চতুর্থ বারের মত শঙ্কর কুমার ঘোষ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ প্রতিযোগিতায় তিনি চতুর্থ বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষক শঙ্কর কুমার ঘোষ জানান, এটি আমার শিক্ষকতা জীবনের বড় অর্জন। এই অর্জনের পেছনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন স্যারের অবদান রয়েছে। আমি তার প্রতি এবং আমার প্রিয় সহকর্মী শিক্ষকমন্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.