
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ লিটন (২৮) ও সাহেবপাড়া মহল্লার মৃত মোসলেমের ছেলে আরমান (২৬)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ গেইটের সামনে সান্তাহার-নওগাঁ গামী রাস্তার উপরে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৪৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ওই দুই জনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২