
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ।
ঠিক সেই সময়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অটোভ্যান, ইজিবাইকচালক, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শহিদুল ইসলাম সজলকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে অটোভ্যান চালক জামাল মিয়া বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বোঝে না। তাই ভ্যান নিয়ে রাস্তায় বাহির হয়েছি। সকাল থেকে যাত্রী ও তেমন পাচ্ছি না। কুচিয়াগ্রাম বটতলা বাজারে বসে আছি, এমন সময় হঠাৎ আমার হাতে ঠান্ডা পানির বোতল ও খাবার স্যালাইন তুলে দিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজল। আমি খুব খুশি। আমি তার জন্য মন থেকে দোয়া করি।
জানতে চাইলে কাজী শহিদুল ইসলাম সজল বলেন, ‘তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে অটোভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই আমার ব্যক্তিগত উদ্যোগে অল্প পরিসরে হলেও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছি। আলফাডাঙ্গা উপজেলার সবকয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক