
রায়হান আলীঃ তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন। নামাজে ইমামতি করেন মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আব্দুল হান্নান।
এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২