
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর শীলখালী গ্রামের মৃত অলী চাঁনের ছেলে বাহাদুর (২৮) ও একই গ্রামের মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্জার ছেলে বাবুল্যা (৩২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, আজ ভোরে বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফের বিভিন্ন স্থান থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে। দু’জন হেলাল, মোর্শেদ ও বদরুজ সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করেছে।
সম্প্রতি ১০ জন কৃষক অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলায় ইতিপূর্বে আটক ৩ জনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল