হোম » সারাদেশ » ভালুকায় ছেলের হাতে বাবা খুন,ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ

ভালুকায় ছেলের হাতে বাবা খুন,ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে এক স্কুল শিক্ষক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকার মৃত সালামত সরকারের ৩য় ছেলে মিরকা হাসিনা বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান পান্নার সাথে তার ছেলে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া রাব্বির(১৮) দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিলো।

তারই জের ধরে শুক্রবার সন্ধ্যায় রাব্বি তার নিজ বাড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে তার পিতা মজিবুর রহমান পান্নার বুকে ও পিঠে ধারালো কোনো কিছু দিয়ে একাধিক জখম করলে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়।পরে গুরুতর আহত অবস্থায় পান্নাকে ঘাতক রাব্বি ও তার পরিবারের লোকজন দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান,মজিবুররহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রির্পোট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!