
শাহজাহান সিরাজ : গাইবান্ধার বন্ধু সংস্থা২০২৪-২০২৬ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি ও শপথ, আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু, ডা: খন্দকার শাহাদত হোসেন শাহী, ডা: আব্দুর রউফ মিঞা, উপদেষ্টা পরিষদের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রফিকুর রহমান ডালেস, লুৎফর রহমান, ঢাকার সংগীত শিল্পী সুপ্রকাশ বিশ্বাস প্রমুখ।
শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি গাইবান্ধা জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী