প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকা গামী ১টি মোল্লা ট্রাভেলস পরিবহন বাসযোগে যাত্রীবেশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ই এপ্রিল) রাত সাড়ে ১টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানার মাটিডালি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বক্তারপুর গ্রামের কাশেম ইসলাম এর ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৫), ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার কৌচল গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে মাদক ব্যবসায়ী মারুফ হোসেন (১৯) নামের দুই ব্যক্তির বসা সিটের নীচে থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮৪ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল, ২টি সীম ও নগদ ২ হাজার ৯ শত টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.