প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
যাত্রীবেশে মা-মেয়েসহ ট্রেনে মাদক পাচারকালে গ্রেফতার ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে ট্রেনের বগি থেকে মাদকসহ ৪জন নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা ৪জন মাদক কারবারী নারীকে গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ সময় তিন নারী মাদককারবারীর কোমড়ে বিশেষ কায়দায় বাঁধা ৯৭ বোতল ফেনসিডিল এবং আরেক নারীর কাছে ১৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার পত্নীতলার চক গোবিন্দ ডাঙ্গাপাড়ার বাবুল হোসেনের স্ত্রী সালমা আকতার (৫৩), একই গ্রামের মৃত বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০), মৃত মোকলেসের স্ত্রী সানোয়ারা বিবি (৭০) ও মোখলেসের মেয়ে মোরশেদা (৪৫)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৪ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.