
পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২শ পিচ ইয়াবা সহ বাদল চন্দ্র শীল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর । ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তি বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ টু রাণীশংকর সড়কে ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা রাহবার গাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাদল চন্দ্র শীলের দেহ তল্লাশি করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বাদল চন্দ্র শীল ঢাকার সবুজবাগ থানা পাটোয়ারী গুলি এলাকার মৃত রাখাল চন্দ্র শীলের ছেলে।
তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২শ পিচ ইয়াবা সহ বাদল চন্দ্র শীল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এবং থানা একটি মামলা দায়ের করেছে আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী