
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর (কাঁকড়া) চাপায় মঞ্জিলা বেগম (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুর্গাপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালি এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা। এ সময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য