
খুলনা প্রতিনিধি: তীব্র তাপদাহ ও ভ্যবসা গরম থেকে রক্ষা পেতে খুলনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করে খুলনা জেলা ইমাম পরিষদ। নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নামাজের পর মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।
নামাজে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, ইমাম পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক মাওলানা কেরামত আলী মাওলানা সিদ্দিকুর রহমান মাওলানা মাসুম বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর হুমায়ূন কবির, মোঃ হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুল সালাম, আলহাজ্ব মমিনুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসাইন বন্দ, মোহাম্মদ কবির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোঃ ইব্রাহিম খান, মোঃ পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের মোঃ নাজমুল হুদা, মোঃ নাজমুল ইসলাম, নাজিম হাওলাদার নাঈম, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইনুদ্দিন, মোঃ আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ মোল্লা, মাহদী হাসান মুন্না, হাসিবুর রহমান শাকিল, হাবিবুল্লাহ মেজবাহ, ইউসুফ গাজী, মোস্তফা প্রিন্স, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাসচিব আব্দুল আদিল মুকুল প্রমুখ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ