
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা নতুনবাড়ি এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২২ এপ্রিল দুপুর ১২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, এলাকার জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭) ও একই এলাকার বেলাল উদ্দীনের কন্যা জান্নাতুল মাওয়া মিম্পা (৯) দুপুর সাড়ে ১২টার দিকে একই সাথে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। বেশকিছুক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরবতীর্তে নুসরাত ও জান্নাতুলের নিথর দেহ পুকুরে ভেসে উঠে।
এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান