
মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষকদের নিয়ে এ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অর্ধশতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় বোরো মৌসুমের জাত বিনা ধান ২৫ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষে অতিথিরা মাঠ পর্যায়ে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (বোরো) ধান উৎপাদনের প্রকল্প পরিদর্শন করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক